রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

তুরস্কে কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ উসমান গনীকে সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তুরস্কে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় রাজধানীর লালবাগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের অন্যতম প্রধান কারী শায়খ আহমাদ বিন ইউসুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. হারুনুর রশীদ।

আরও উপস্থিত মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উসমানের হিফজের শিক্ষক হাফেজ নেছার আহমদ আন নাছিরী। মা'হাদের স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে উস্তায আহমাদ বিন ইউসুফকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মা'হাদের তরফ থেকে উস্তাযবৃন্দ এবং শিক্ষার্থীদের বিশাল এক কাফেলা বিমানবন্দরে উসমানকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ