রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

সিলেটের হরিপুর বাজারে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

হরিপুর মাদরাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।

স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং এর প্রশংসা করেছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ