রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিনদের বিল প্রদানের তারিখ জানাল বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বা পরীক্ষকদের বিল প্রদানের তারিখ জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বুধবার (৮ এপ্রিল) বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৪৭ হিজরি/২০২৬ ঈসাব্দ) সম্মানিত মুমতাহিনগণকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ৯ এপ্রিল ২০২৬ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার হতে সকল মারহালার মুমতাহিন বিল প্রদান শুরু হবে ইনশাআল্লাহ। অতএব, উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে সংশ্লিষ্টরা বেফাক অফিস থেকে ২৩ এপ্রিল ২০২৬ ঈসাব্দ পর্যন্ত বিল গ্রহণ করতে পারবেন। এরপর থেকে বিল গ্রহণের জন্য অফিসে আসতে হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা আল-আরাফাহ, ডাচ বাংলা ও ব্যাংক এশিয়া-এর অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তাদের বিল অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরণ করা হবে। অবশিষ্ট বিলগুলো বিকাশের মাধ্যমে প্রেরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল প্রতিনিধির মাধ্যমে উঠানোর ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিন প্রতিনিধির পরিচয়, মোবাইল নম্বর, প্রতিনিধি প্রেরণকারী ব্যক্তির নিজের স্বাক্ষর ও মাদরাসার সিল সম্বলিত প্রত্যয়নপত্র অফিসে জমা দিতে হবে।

বি. দ্র.: বেফাক অফিস-সময় শনিবার থেকে বুধবার সকাল ৯টা-বিকাল ৫টা এবং বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ