রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আইসিইউ থেকে কেবিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে স্কুলগামী শিশুদের দ্বীন শেখার অভিনব পদ্ধতি সংস্থা ‘দ্বীনিয়াত বাংলাদেশ’র প্রধান মুফতি সালমান আহমাদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার জ্ঞানও ফিরেছে এবং স্বজনদের সঙ্গে কথাও বলতে পারছেন মুফতি সালমান। ওই হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন- এখন তিনি শঙ্কামুক্ত। এসব খবর আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ভাই মুফতি সোহাইল আহমাদ। এর আগে মুফতি সালমান আহমাদ গুরুতর অসুস্থ হয়ে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মুফতি সালমান আহমাদ ডেঙ্গু ও মেলেরিয়া রোগে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মেলেরিয়ার ওষুধ এ দেশে এভেলেভেল না হওয়ায় চিকিৎসকরা তাকে নিয়ে ঝুঁকিতে ছিলেন। দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরিস্থিতি ছিল না।

অল্প সময়ে ঝুঁকি কেটে যাওয়ায় মুফতি সালমান আহমাদের পরিবার আল্লাহর নিকট শুকরিয়া করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া চেয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ