রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

বছরে বাড়িতে ৮২ কেজি খাবার নষ্ট করেন একজন বাংলাদেশি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের প্রতি ব্যক্তি বছরে বাড়িতে আনুমানিক ৮২ কেজি খাবার নষ্ট করেন। জাতিসংঘের এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র (৭৩ কেজি), নেদারল্যান্ডস (৫৯ কেজি) এবং জাপানের (৬০ কেজি) মতো ধনী দেশগুলোর চেয়ে বাংলাদেশিরা বেশি খাবার নষ্ট করেন। 

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রকাশিত 'ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট ২০২৪' অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১৪.১০ মিলিয়ন টন খাবার নষ্ট হয়।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চীনে একজন ব্যক্তি বাড়িতে ৭৬ কেজি খাবার নষ্ট করেন, বেলজিয়ামে ৭১ কেজি, নিউজিল্যান্ডে ৬১ কেজি এবং রাশিয়ায় ৩৩ কেজি।

দক্ষিণ এশিয়ার ভুটানের একটি পরিবার প্রতি বছর ১৯ কেজি খাদ্য নষ্ট করে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তার পরেই রয়েছে ভারত (৫৫ কেজি), শ্রীলঙ্কা (৭৬ কেজি) এবং বাংলাদেশ। মালদ্বীপের পরিবারগুলো প্রতি বছর ২০৭ কেজি খাবার নষ্ট করে যা এই অঞ্চলে সবচেয়ে বেশি। তারপরেই আছে আফগানিস্তান (১২৭ কেজি), পাকিস্তান (১৩০ কেজি), এবং নেপাল (৯৩ কেজি)।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ