বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ বিজয়ী আমজাদকে বিদায়ি সংবর্ধনা কাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় বিজয়ী আমজাদ ইউনুসের ওমরা সফর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) আওয়ার ইসলাম মিলনায়তনে বিদায়ি সংবর্ধনার এ আয়োজন অনুষ্ঠিত হবে।
 
জানা যায়, অনলাইন গণমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’  শীর্ষক প্রতিযোগিতা সম্পন্ন হয় । আয়োজনটির টাইটেল স্পন্সরে ছিল তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েক শ’ প্রতিযোগীর মাঝে ২০ জন সৌভাগ্যবান পুরস্কার পান। আমজাদ এই ২০ জনের মধ্যে প্রথম স্থান অর্জনকারী।

 

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের উদ্যোক্তা আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, চিঠি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ওমরা পালনের সুযোগ পেয়েছেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্রগ্রামের শিক্ষার্থী আমজাদ ইউনুস। আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিজয়ী এই সৌভাগ্যবান আমজাদ ওমরা সফরে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ! যাবতীয় প্রস্তুতি শেষ। কাল আওয়ার ইসলাম মিলনায়তনে আমজাদ ইউনুসকে ওমরা সফর উপলক্ষে বিদায়ি সংবর্ধনা দেওয়া হবে’।

ওমরা সফরের জন্য মনোনীত হওয়া আমজাদ ইউনুস জানান, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি এই নগণ্য বান্দাকে বায়তুল্লাহর জন্য কবুল করেছেন। প্রিয় নবীর জন্য ভালোবাসার কথামালা লিখে পুরস্কারস্বরূপ এই ওমরা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ