রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কমলাপুরের স্টেশনে সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধন কালে  সাংবাদিকদের বলেন-, সাধারণ মানুষকে বহুমুখী সেবা দেওয়ার জন্য রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য, সবুজ শাক-সবজি, মৌসুমী ফল, ফুল, পচনশীল পণ্য মাছ, মাংস, দুধ এ ছাড়া ওষুধ ও ভ্যাকসিন পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের করা হয়।

নূরুল ইসলাম সুজন বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগ উপযোগী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগ কর্তৃক পেশকৃত চাহিদার ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগেজ ভ্যানসহ আরো অন্যান্য রুলিং স্টোক সংগ্রহের মাধ্যমে ১৬টি লাগেজ ভ্যান পরিচালনার উদ্বোধন হতে যাচ্ছে।

বর্তমানে লাগেজ ভ্যান সংযোজিত আন্তঃনগর ট্রেনের সংখ্যা ১৬টি ও সংযুক্ত লাগেজ ভ্যান ১৬টি। সেগুলো ঢাকা-জামালপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-মোহনগঞ্জ, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-লালমনিরহাট, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-রংপুর রুটে চলাচল করবে।

হুআ/

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ