রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালের এ পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’— শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রশ্নটি করা হয়। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে; যা নিয়ে শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করেছে। ক্ষোভের জন্ম দিয়েছে নেটিজেনদের মধ্যেও।

আজ মঙ্গলবার (১ জুলাই) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলোচনায় আসা ওই প্রশ্নপত্রের ১৫ নম্বরে উল্লেখ রয়েছে— ‘ভরসা হলো, আর দমাতে পারবে না। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভরসা হওয়ার কারণ’। প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয়: ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়; (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে; (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায়; এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।’

এই প্রশ্নের সূত্র নিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘জুলাই যেতে না জেতেই শেখ মুজিবুর রহমানকে হিরো বানিয়ে এমন প্রশ্ন সংবেদনশীলতা লঙ্ঘন করেছে।’ আরেক শিক্ষার্থী লিখেন, ‘বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকলেও, এমন প্রশ্ন করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্নের কাঠামো আমাদের বিভ্রান্ত করেছে।’

তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ে এখনও ওই অংশ বিদ্যমান থাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা কেউ প্রশ্নে অন্তর্ভুক্ত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ