বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ এর জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১ জুলাই)  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের সম্মুখ সমরে অংশ নেয়া সংগঠন। সারা দেশের ছাত্রসমাজ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামে। শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানালেও সরকার আন্দোলন দমন করতে চরম দমন-পীড়নের পথ বেছে নেয়। ফলে বহু নেতাকর্মী শহীদ হন, আহত হন, অনেকে গ্রেপ্তার হন । আজও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ হয়রানিমূলক মামলার মুখোমুখি।