মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন-এর ফ্রি ইন্টারনেট সংযোগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান এবং একাডেমিক কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে, বিশেষ করে পায়রা চত্বর সংলগ্ন এলাকায়, একটি বৃহৎ পরিসরের Wi-Fi ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।

আজকে এই সংযোগ উদ্বোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় এজিএস খায়রুল আহসান মারজান, ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরুল হক শান্ত, আইন সম্পাদক শাহরিয়ার জাবির, অর্থ সম্পাদক ইকরামুল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ