|| বিশেষ প্রতিনিধি ||
ইসলামি দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর পরে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রমে এগিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের সিংহভাগ এলাকায় সংগঠনটির কার্যক্রম বিস্তৃত। গত এক দেড় দশকে দলটি নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে।
আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে জাতীয় নির্বাচনে তেমন সুবিধা করতে না পারলেও বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে ‘চমক’ দেখিয়েছে ইসলামী আন্দোলন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখাতে চায় দলটি। এজন দেশব্যাপী জোরেশোরে চলছে দলটির কার্যক্রম।
এর অংশ হিসেবে আগামী ২৮ জুন তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন।
তাদের তিন দফার মধ্যে রয়েছে রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। দাবি তিনটি সর্বস্তরে পৌঁছে দিতে এবং জোরালো করতে দ