
|
বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস
প্রকাশ:
১১ জুলাই, ২০২৬, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর শাখার একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও সামাজিক দায়িত্ব। তারা বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের বিত্তবানদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়ক, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর পাশাপাশি কৃষিখাত পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। আওয়ার ইসলাম/জেডএম |