শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৮ আগস্ট) ভোরে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সেলিম মিয়া (৩৫) ও বর্ষাগাতী গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া। আহতরা হলেন- পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে উজ্জল মিয়া নামে অপর একজন মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ