শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: যারা থাকছেন, যা থাকছে আলোচ্যসূচিতে... ‘হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট এবার হজে ব্যবহার হবে বিশেষ এআই প্রযুক্তি ইসলামাবাদে উপস্থিত ইরানের প্রতিনিধিদল, যোগ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৮ ঘণ্টায় পুরো কুরআন শোনালেন কিশোর হাফেজ রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত


কুরআনুল কারিমের হেফজ করা সৌভাগ্যের বিষয়। আমাদের দেশে প্রতিবছর অসংখ্য হাফেজে কুরআন তৈরি হচ্ছে। তারা তাদের অসাধারণ তেলাওয়াত ও মুখস্থ প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। ঠিক তেমনই এক কঠিন কাজ করলেন হাফেজ রায়হান আহমাদ। তিনি টানা ১৮ ঘণ্টায় নির্ভুলভাবে শুনিয়েছেন পুরো কুরআন মাজিদ।

বৃহস্পতিবার ফজরের পর চাশতের নামাজ আদায় করে হাফেজ রায়হান তার শিক্ষক হাফেজ মাওলানা মাহবুব রায়হানকে পবিত্র কুরআন শোনানো শুরু করেন। মাঝে শুধুমাত্র নামাজ ও খাবার গ্রহণের জন্য সামান্য বিরতি গ্রহণ করেন। এভাবে মাত্র ১৮ ঘণ্টায় নির্ভুলভাবে কুরআন মাজিদ শোনানো শেষ করেন বিস্ময়বালক হাফেজ রায়হান আহমাদ।

হাফেজ রায়হান আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাদারাই জামেয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের নির্ভুলভাবে পুরো কোরআন শোনানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ