শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আইএবি ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক পরিকল্পনা বুধবার (২৬ আগস্ট) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের আগামী দিনের কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পীর সাহেব খুলনা। এছাড়া প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানসহ মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও অধ্যাপক মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন। তাদের বক্তব্য দায়িত্বশীলদের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে প্রেরণা, দৃঢ়তা ও সাহস জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় প্রত্যেক দায়িত্বশীল নিজ নিজ বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন এবং যুক্তিতর্ক ও গুরুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে বৈঠককে প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তোলেন। তারা নিজ নিজ বিভাগের পরিকল্পনা দক্ষতা, বিচক্ষণতা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।

বৈঠকে বক্তারা বলেন, মহান আল্লাহর রহমত, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা এবং সবার দোয়ার মাধ্যমে শরিয়াহর আলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতির আলোকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ