বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮


‘রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে জামিয়াতুল বালাগ ঢাকার ব্যবস্থাপনায় ‘রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাতীয় সীরাত বক্তৃতা প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স। 

বুধবার (২৬ আগস্ট) রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ এর আহ্বায়ক, লেখক ও গবেষক মুফতি আহসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ করা সম্ভব হবে। এজন্য মানুষের জীবনের পরতে পরতে রসুলুল্লাহর সীরাত বাস্তবায়নের বিকল্প নেই।

প্রতিযোগী শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, আজ তোমরা ছোট। নবীর সীরাত চর্চা এবং বড়দের সম্মান ও আনুগত্যের মাধ্যমেই তোমাদের বড় হতে হবে। দেশ পরিচালনার দায়িত্বভার নেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিদগ্ধ আলেম মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তিনি সূরা দুহার তাফসিরে গিয়ে বলেন, কাফেরদের কুৎসা রটনার বিরুদ্ধে জবাব হিসেবে আল্লাহ তায়ালা এ সুরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন, নবী আপনার সব পরবর্তীই আগের তুলনায় সেরা। 

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বাবা মায়ের সেবার গুরুত্ব দিয়ে নবীজির জীবন থেকে শিক্ষার আলোকপাত করেন।

লেখক ও গবেষক মাওলানা যোবায়ের আহমাদ বলেন, বিশ্বনবী নারীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ বিষয়ে তথ্যনির্ভর আলোচনা করেন তিনি।


রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার মেম্বার, টিভি উপস্থাপক মুফতি  মোহাম্মদ সাইদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুফতি আফসার মাহমুদ; মুফতি মাহবুব হাসান; মুফতি আবদুর রহীম বিপ্লবী; মুফতি আব্দুল কাইয়ুম হানাফি; মাওলানা হাবীবুর রহমান; মাওলানা সাইফুল্লাহ আল জাহিদ; মুফতি শেখ আজিমুদ্দীন; মুফতি সাঈদ আবরার নদভী; মুফতি ইসমাঈল হুসাইন শাহরিয়ার; মাওলানা আব্দুর রহমান হামিদী; মুফতি আব্দুল হামীদ; মুফতি জামালুদ্দীন প্রমুখ। 

সভাপতির বক্তব্যে মুফতি আহসান শরীফ বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রুহামা ফাউন্ডেশ বাংলাদেশ এর প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়েছে। এটি চলবে দেশের বিভিন্ন জেলা শহরে। দ্বিতীয় পর্বের পরে হবে ফাইনাল রাউন্ড। যা দেশের মর্যাদাপূর্ণ কোনো হলে অনুষ্ঠিত হবে, রুহামা ফাউন্ডেশ বাংলাদেশ এর পেইজে ঘোষণা করা হবে।  

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ