সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই গড়ে উঠবে আদর্শ নেতৃত্ব: ছাত্র জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।

বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই নবীজি (সা.)-এর সিরাত শুধু জানা বা আলোচনা করার বিষয় নয়, তাঁর চরিত্র ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা দেয়।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। তাই তাদের জ্ঞান ও মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে গড়ে উঠলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, ন্যায়বোধ ও মানুষের প্রতি কল্যাণের মানসিকতা তৈরি হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নবীজি (সা.)-কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর জীবন ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে। শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও সিরাত অধ্যয়নের মাধ্যমে তাঁর জীবন সম্পর্কে জানতে এবং সেই শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে।

রিদওয়ান মাযহারী বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ তাই নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমাদ কাসেমি, সহসভাপতি মুফতি ফারুক আহমাদ এবং যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি বেলায়েত হোসাইন। সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ