সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর সভাপতি আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষা ও দ্বীনি অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় আল্লামা মুফতী একরাম হোসাইন অদুদী পটিয়া মাদরাসার সাম্প্রতিক অগ্রগতি, শিক্ষাকার্যক্রম এবং বিভিন্ন সামাজিক ও দ্বীনি কর্মকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

আলোচনায় পটিয়া মাদরাসার ঐতিহাসিক অবদান তুলে ধরে প্রতিষ্ঠানের চলমান অগ্রযাত্রায় সরকারের সহযোগিতা ও দোয়া কামনা করেন মাদরাসার মুহতামিম।

স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামি শিক্ষা বিস্তার ও নৈতিক-চরিত্র গঠনে পটিয়া মাদরাসার ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ