বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রেনের জানালায় চোরকে ঝুলিয়ে রাখলো যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেছিল এক যুবক। ঠিক তখনই চলন্ত ট্রেনের ভেতর থেকে তার হাত ধরে ফেলে যাত্রীরা। চলন্ত ট্রেনের বাইরে ঝুলে বহুবার ক্ষমা চাইলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। ট্রেনের বাইরে ঝুলে ঝুলে ওই চোর পাড়ি দিয়েছে ১০ কিলোমিটার রাস্তা। অবশেষে ট্রেন গন্তব্যে পৌঁছনোর একটু আগে তাকে ছেড়ে দেন ভেতরে থাকা যাত্রীরা।

গত বুধবার রাতে ভারতের বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ট্রেনটি বিহারের বেগুসরাই থেকে খাগরিয়া যাচ্ছিল। মাঝে সাহেবপুর কামাল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হঠাৎ এক চোর এসে জানালার ভেতরে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করে।

সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন এক যাত্রী। এরপরই ট্রেনটি ছেড়ে দেয়। তখন হাত ছাড়ার অনুরোধ করলেও যাত্রীরা তার কথায় কর্ণপাত করেননি। এরপর যাত্রীরা তার অপর একটি হাত ধরে চোরকে সেভাবেই ঝুলিয়ে রাখেন।

এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ চলন্ত ট্রেনের বাইরে ঝুলেছিল অভিযুক্ত। পরে ট্রেনটি খাগরিয়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

বুধবার এ ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে বিষয়টি ব্যাপক ভাইরাল। সেখানে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এছাড়া, ট্রেনে যাত্রীদের সুরক্ষা কোথায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ