বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে তার প্রার্থিতা বহালই থাকল।

অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে একই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছে ইসি।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে দুই পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না- এ জন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

অন্যদিকে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি।

কুমিল্লা-৪ আসনে এবার বিএনপির মনোনয়ন পেয়েছিলেন পাঁচবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। অপরদিকে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ