বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা। চলবে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ফেনী জামিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় মাওলানা মাওলানা মুমিনুল হক জাদিদ (মহাপরিচালক, ফেনী জামিয়া ইসলামিয়া)-এর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণে থাকবে— বাংলা ভাষা কীভাবে লেখবো, কী লেখবো, কী পড়বো? কীভাবে পড়বো, ছড়া, গল্প, প্রবন্ধ, উচ্চারণ ও আবৃত্তি, বানান পদ্ধতি ও সাংবাদিকতাসহ সাহিত্যের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন—শীলন বাংলাদেশ এর চেয়ারম্যান মাসউদুল কাদির, অদ্রি শাহবাগ-এর পরিচালক, বি এম হারিস, আওয়ার ইসলাম এর সম্পাদক হুমায়ুন আইয়ুব, সুলতানস এর চেয়ারম্যান মিরাজ রহমান। প্রশিক্ষণ পরিচালনা ও মূখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলালি লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম ও অণু পত্রিকার সম্পাদক, ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার।

যারা ভাষা ও সাহিত্যে দক্ষ হতে চান তারা উক্ত কোর্সে অংশগ্রহণ কতে পারেন। যোগাযোগ— ০১৮২৪৮১৩৬৫২,

০১৯৬৩৯৭১৫৫৬।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ