রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

২০২০ সালে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জনশক্তি রপ্তানিকারক পাকিস্তান, ২য় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ২০২০ সালে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে এ তথ্য দেওয়া হয়।

পাকিস্তান ইকোনমিক সার্ভের বরাত দিয়ে মিনিস্ট্রি অব ওভারসিজ পাকিস্তানিজ অ্যান্ড এইচআরডি এক টুইবার্তায় এমন দাবি করেছে। তারা বলছে, ২০২০ সালে করোনা মহামারির মধ্যেও দুই লাখ ২৪ হাজার ৭০৫ জনকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বিক্রির জন্য পাঠাতে সক্ষম হয়েছে।

ওই পরিসংখ্যানে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করেছে দুই লাখ ১৭ হাজার ৬৯৯ জন। আর ভারত রপ্তানি করেছে ৯৪ হাজার ১৪৫ জন।

পাকিস্তানের ইকোনমিক সার্ভে বলছে, ৫০টির বেশি দেশে এক কোটি ১৪ লাখ পাকিস্তানি কাজ করছে। তবে সৌদি আরব এবং আরব আমিরাতেই পাকিস্তানের ৯৬ শতাংশ জনশক্তি রপ্তানি হয়েছে। এর আগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ছিল বলেও পাকিস্তানের পরিসংখ্যানে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ