বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চোরে না শোনে ধর্মের কাহিনী: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চোরে না শোনে ধর্মের কাহিনী। খালেদা জিয়াকে কেউ প্রধানমন্ত্রী বানিয়ে দেননি উল্লেখ করে তিনি বলেন, এই দেশের লাখো কোটি মানুষের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে তিনি অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে মরছেন। তার কোথাও চিকিৎসা হচ্ছে না। আমরা চিকিৎসার কথা বলেছি, বিদেশে নেওয়ার কথা বলেছি, আমরা অনুরোধ করেছি, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। খালেদা জিয়াকে তারা চিকিৎসা করতে দেবে না। আমি আজকেও এই সভা থেকে বলতে চাই দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন, তারেক রহমানকে অবিলম্বে দেশে আসার সুযোগ দিন, নিপুণ রায়ের মুক্তি দিন।

তিনি বলেন, আমাদের এই দেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না। আমি বিশ্বাস করি এই দেশ আওয়ামী লীগ চালায় না। একটা পুতুল সরকার এই দেশে বসে আছে। কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা ঐক্যবদ্ধভাবে নিজেদের গাঁ বাঁচানোর জন্য আওয়ামী লীগ নামক পুতুলটিকে বসিয়ে রেখেছে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেত্রী নিপুণ রায়সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাদের বিচার হবে। পিকে হালদারের মতো বহু বেসরকারি ও সরকারি কর্মচারীরা বাংলাদেশের টাকা লুট করেছেন। যারা দেশে ও বিদেশে অবস্থান করছেন তাদেরও বিচার হবে। এত খুন, এত লুট, এত গুম এটারও বিচার হবে। সেই সমস্ত বিচারের ভয়ে হয়তো একটা গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। দেশের মানুষ অত্যাচারিত হয়ে আছে। এই দেশের মানুষ গুমরে গুমরে কাঁদছে। কিন্তু তাদের আটকে রাখা যাবে না। একদিন বাংলার মানুষ রাস্তায় নামবে, আর এই সরকারের তখতে তাউস ভেঙে চুরমার হয়ে যাবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ