বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, লকডাউনের মধ্যে সরকারি অফিস, দোকান পাট কলকারখানা খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দ্বীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা দেশ ও জাতির জন্য ক্ষতিকর, শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

আজ সোমবার সকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরী কেন্দ্র্র্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আলেম-উলামাদের হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করুন এবং কারাবন্দী আলেম ও ইসলামী নেতৃবৃন্দকে মুক্তি দিন।

তিনি বলেন, করোনার কারণে মানুষ বিপর্যস্ত এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের কথা ভাবুন। জিনিস পত্রের দাম নিয়তন্ত্রে কঠোর ভূমিকা নিতে সরকারের প্রতি আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্র্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, কেন্দ্র্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।

সভায় সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সারাদেশের শাখাগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ