বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইহুদিবাদের পতাকা মিছিল আগামীকাল: মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতা-কর্মী ও ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকদের পতাকা মিছিলের দিন সব ফিলিস্তিনিকে মসিজদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আহ্বানের পর ইসলামী জিহাদও আলাদা বিবৃতিতে দিয়ে আজ (সোমবার) এ আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। ১৯৪৮ সালের ভূখণ্ড, পশ্চিম তীর ও জেরুজালেমের সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় আসতে অনুরোধ করেছে তারা।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আগামীকাল (মঙ্গলবার) পতাকা মিছিলের আয়োজন করতে যাচ্ছে ইহুদিবাদীরা। বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির দামেস্ক গেট ও ফিলিস্তিনি মুসলিম-অধ্যুষিত বিভিন্ন এলাকার ভেতর দিয়ে আগামীকাল এ মিছিল যাবে বলে কথা রয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমান করার চেষ্টা করছে দখলদার ইহুদিবাদীরা।

হামাসও আলাদা এক বিবৃতিতে এই কর্মসূচিকে ঘিরে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা ব্যক্ত করেছে। একইসঙ্গে সবাইকে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার এ মিছিল করার ঘোষণা দিয়েছিল কয়েকটি উগ্র ডানপন্থী ইসরাইলের উগ্র সংগঠনগুলো। তবে সে সময় এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ