বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সবাইকে খুশি করতে গিয়ে হারাবেন না নিজের দ্বীন নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে। দেশটি নতুন করে ৮৬ হাজার ৪৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। আর এ নিয়ে টানা ৬৩ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখের নিচে নামল। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

এছাড়াও একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। এনিয়ে দেশটিতে মোট ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন মারা গেছে।

আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে গত ৩ এপ্রিল আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লাখেও পৌঁছেছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৯০৭ জন।

ভারতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এর পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধপ্রদেশ।

গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় ২৩ কোটি ৬১ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ