শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ঘরে বসে কোরবানির পশু মিলবে 'ইভ্যালি গরুর হাট'-এ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘরে বসে কোরবানির পশু কেনা যাবে 'ইভ্যালি গরুর হাট' থেকে। ভার্চুয়াল এ হাটে পাওয়া যাবে দেশি প্রতিষ্ঠান আলমগীর র‌্যাঞ্চ লিমিটেডের গরু। মঙ্গলবার এ নিয়ে ইভ্যালি এবং আলমগীর র‌্যাঞ্চের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এক সমঝোতা চুক্তি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং আলমগীর র‌্যাঞ্চ লিমিটেডের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ দুটি প্রতিষ্ঠানেরই উর্ধ্বতন কর্মকর্তারা।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইভ্যালি থেকে আলমগীর র‌্যাঞ্চের গরু কেনার পর গ্রাহকের নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে তা পৌঁছে দিবে ইভ্যালি কর্তৃপক্ষ। আর ‘ইভ্যালি গরুর হাট’ থেকে এখনই গরু কিনলে কোরবানির আগ পর্যন্ত গরুর যাবতীয় দায়িত্ব নেবে আলমগীর র‌্যাঞ্চ। এ সময়ের জন্য কোনো খরচ গ্রাহককে বহন করতে হবে না।

শুধু তাই নয়, এই সময়ের মধ্যে গরুর ওজন বেড়ে গেলেও গ্রাহককে অতিরিক্ত ওজনের জন্য বাড়তি কোন মূল্য পরিশোধ করতে হবে না। পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী কোরবানি ঈদের তিন থেকে চার দিন আগে সুষ্ঠুভাবে গরু গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ