শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

গাজীপুর থেকে চুরি হওয়া পিক-আপ ভ্যান ময়মনসিংহ থেকে উদ্ধার, আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের কোনাবাড়ি হরিনাচালা থেকে একটি পিক-আপ চুরি হয়। চুরি হওয়া পিক-আপ ভ্যানটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গেল-রোববার (৬ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কোনাবাড়ি হরিনাচালার পারিজাত এলাকার স্বর্ণা বেগমের বাড়ির সামনে থেকে পিক-আপ ভ্যানটি চুরি করে নিয়ে যায় চুরেরা। ওই পিক-আপ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন ১৭-৬৬৬০।

এরপর গেল সোমবার স্বর্ণা বেগম জিএমপি কোনাবাড়ি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা করার পর পুলিশ অভিযান চালায়। বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে পুলিশ খোঁজ খবর নিতে শুরু করেন।

পরে এবিষয়ে হঠাৎ করে একটি তথ্য আসে কোনাবাড়ী থানা পুলিশের কাছে। এ তথ্যের মাধ্যমে ময়মনসিংহের ভালুকা হতে চোরাই পিক-আপটি উদ্ধার করা হয়।

উদ্ধার করার সময়ে মনির হোসেন শাওন (৩২) এবং মুন্না (১৯) দুইকে আটক করা হয়। আটককৃতরা দু'জনই শেরপুর জেলার নখলা থানার মৃত সফিকুল ইসলাম সাজুর সন্তান। ওরা গাজীপুরের কোনাবাড়ী পারিজাত হাউজিং এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, পিক-আপ চুরি হওয়ার পর থানায় মামলা করা হয়। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহের ভালুকা হতে পিক-আপসহ তাদেরকে আটক করা হয়। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ