বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সবাইকে খুশি করতে গিয়ে হারাবেন না নিজের দ্বীন নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

সোমবার থেকে সু চির বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে যে মামলা করেছে দেশটির সেনাবাহিনী আগামী ১৪ জুন থেকে তার বিচার শুরু হবে।

সু চির আইনজীবী এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। সু চির আইনজীবী থৈ মং মাং এর আগে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, সু চি সুস্থ আছেন।

৭৫ বছর বয়সী সু চি তার অন্য প্রায় চার হাজার নেতাকর্মীর মতো বন্দি আছেন। সেনাবাহিনী তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ দায়ের করেছে। সু চির আইনজীবী বলেন, ‘তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ