বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রীর জামাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মুহা. দিলশাদ হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৮ এপ্রিল) পুলিশ বাসার তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করে।

দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লন্ড‌নে অর্থমন্ত্রীর প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন হিসেবে পরিচিত সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ।

রাজিব জানান, দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে পু‌লিশ ধারণা কর‌ছে। তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান কর‌ছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে। লাশ কোথায় দাফন হ‌বে তা প‌রিবারের সদস‌্যরা সিদ্ধান্ত নেবেন।

প‌রিবা‌রের সদস‌্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লেও জানান রাজিব।

হাইক‌মিশনের ‌প্রেস মি‌নিস্টার আ‌শিকুন্নবী চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঢাকা থে‌কে পাওয়া নি‌র্দেশনা অনুসা‌রে বিষয়‌টি দেখভাল কর‌ছি। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ