সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ফ্রান্স বিরোধী বিক্ষোভ চলাকালে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে সংগঠনের চারজন সমর্থককে পুলিশ নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এদিকে দেশটির প্রশাসন দাবি করেছে লাহোরে পুলিশ সদর দফতর থেকে পুলিশের ছয় সদস্যকে জিম্মি করে রেখেছে টিএলপি।

রবিবারের (১৮ এপ্রিল) বিক্ষোভে চারজন সমর্থককে পুলিশ নির্মমভাবে হত্যা করেছে বলে দাবি টিএলপির। খবর রয়টার্সের।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রকাশ করার জেরে ফরাসি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবিতে ২০ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে টিএলপি। এ নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে টিএলপির সমর্থকরা। এ ঘটনায় সরকার টিএলপির নেতাকে গ্রেপ্তার করে। এরপর বিক্ষোভ আরও চরম আকার ধারণ করেছে।

কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভে অন্তত চারজন নিহত ও শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন। এছাড়া হাজারেরও বেশি বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সহিংসতার পর টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

লাহোর পুলিশের মুখপাত্র আরিফ রানা বলেছেন, টিএলপি সমর্থকদের দ্বারা জিম্মিকৃত ছয়জনের মধ্যে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও প্যারামিলিটারি বাহিনীর দুইজন সদস্য রয়েছেন।

টিএলপির মুখপাত্র শফিক আমিনি রয়টার্সকে বলেছেন, রবিবার তাদের সংগঠনের চারজন সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

গত সপ্তাহে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে পাকিস্তানের চ্যানেলগুলোকে ওই সংগঠনের কভারেজ প্রচার করতে দেওয়া হচ্ছে না। রবিবার সংঘর্ষের এলাকায় মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যহত হচ্ছে।

লাহোরের চক ইয়াতিমকাহানে টিএলপির সদর দফতরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। সংগঠনটিকে সমর্থন করে হ্যাশট্যাগ এখন পাকিস্তানের ট্রেন্ডিং-এ আছে।

ভিডিতে দেখা যায়, হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বাতাসে টিয়ার গ্যাস ছড়িয়ে পড়ছে ও গুলির শব্দ শোনা যাচ্ছে। অন্য ভিডিওতে দেখা যায়, আহত বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত শনিবার (১৭ এপ্রিল) বলেছিলেন, সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে কারণ এরা রাষ্ট্রের আদেশকে চ্যালেঞ্জ করেছে ও রাস্তায় সহিংসতা করেছে এবং জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে ফ্রান্স তাদের নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ত্যাগের অনুরোধ জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ