বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

কাল সিঙ্গাপুর যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুর যাবে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। সোমবার (১৯ এপ্রিল) বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আরোপের পর সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে আবার তা চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে এসব ফ্লাইট চলাচলের কথা ছিল। কিন্তু গত শনিবার ফ্লাইট চালুর প্রথম দিনেই ১৪টি ফ্লাইটের মধ্যে সাতটি ফ্লাইট বাতিল করায় দুর্ভোগে পড়েন প্রবাসী কর্মীরা।

এর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট। বাকি দু’টির মধ্যে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ওমানের ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের একটি। এর মধ্যে সৌদি আরবের তিনটি ও সংযুক্ত আরব আমিরাতগামী চারটি ফ্লাইট ছিল।

তবে বিপর্যয় কাটিয়ে বিশেষ ফ্লাইটে করে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশে যান প্রবাসীরা। যদিও সিঙ্গাপুরের বাতিল হওয়া বিমানের ফ্লাইটের বিষয়ে গতকাল রোববার পর্যন্ত জানতে না পারায় কিছুটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন সিঙ্গাপুরের যাত্রীরা।

গতকাল বিমানবন্দরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন এই গন্তব্যের টিকিট কাটা যাত্রীরা। এর মধ্যেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার (২০ এপ্রিল) সিঙ্গাপুর যাবে বলে ঘোষণা এলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ