সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ওমরা পালনকারীদের নির্দেশনার জন্য মসজিদুল হারামে ৭৫০ গাইড নিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ওমরা পালনকারীদের নির্দেশনা দেয়ার জন্য ৭৫০ জন গাইডকে নিযুক্ত করেছে। পাশাপাশি মসজিদুল হারামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও তাদের দায়িত্ব দেয়া হয়।

রোববার জেনারেল প্রেসিডেন্সির জনসমাগম নিয়ন্ত্রণ বিষয়ক প্রশাসনিক পরিচালক ওসামা আল-হুজাইলির বরাত দিয়ে দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ায় প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

ওসামা আল-হুজাইলি বলেন, এই ৭৫০ জন গাইড ২৪ ঘণ্টায় মসজিদুল হারাম জেয়ারতে আসা ব্যক্তিদের সহায়তা করবে এবং ওমরা পালনের সময় তাদেরকে নির্দেশনা দেবে।

এছাড়া মসজিদের স্থানীয় গাইডদের জেনারেল প্রেসিডেন্সির বেসামরিক নিরাপত্তা প্রহরীদের পাঁচ শ' সদস্যের শক্তিশালী এক দল সহায়তা করবে।

এর আগে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমজানে কেউ মসজিদুল হারাম জেয়ারত বা ওমরা করতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে করোনভাইরাস প্রতিরোধে টিকা নিতে হবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা 'তাওয়াক্কালনা' অ্যাপের মাধ্যমে সুস্থতার বিষয়ে নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

যাবতীয় শর্ত পূরণের পর তাকে হজ ও ওমরা মন্ত্রণালয়ের চালু করা 'ইতমারনা' অ্যাপের মাধ্যমে আবেদন করে অনুমতি নিতে হবে।

অপরদিকে যথাযথ অনুমতি ছাড়া কেউ ওমরা পালনের জন্য গেলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল (বাংলাদেশী দুই লাখ টাকার বেশি) জরিমানার বিধান করে আদেশ জারি করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কেউ মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে সৌদি এক হাজার রিয়াল (বাংলাদেশী ২২ হাজার টাকার বেশি) জরিমানা দিতে হবে।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ