মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সৌদি আরবের পক্ষ থেকে এলো সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা ও যুবরাজ।

শুভেচ্ছাবার্তায় তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে চারটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফর করেছেন।

বাংলাদেশের জনগণের প্রতিবাদ ও বাধা উপেক্ষা করে শুক্রবার ঢাকা পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনার কারণে অনেক দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হতে না পেরে ভিডিওবার্তা পাঠিয়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ, পোপ ফ্রান্সিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ