মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

বরিশাল-ঝালকাঠীসহ ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসের যন্ত্রণাংশ চুরি ও বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও বিচার এবং মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে বরিশাল-ঝালকাঠীসহ পশ্চিমাঞ্চলের ৮টি রুটে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল থেকে বরিশাল-ঝালকাঠী,ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, ঝালকাঠি-রাজাপুর ও ঝালকাঠি-কাঁঠালিয়া এই আট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বাস চলাচলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তিনি জানান, বাসের যন্ত্রণাংশ চুরি ও বাস শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার প্রশাসনের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ, সোমবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির বেশকয়েকটি বাসের বাহিরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে বাসের চাকা ছিঁদরো করে দেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ করলে বাস শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেন মাহিন্দ্রা চালক ও মালিকরা।

এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করে ধর্মঘটের ডাক দেন বাস ও মিনিবাস শ্রমিক এবং শ্রমিক ইউনিয়ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ