মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

পাকিস্তানে ভ্যালেন্টাইন ডে পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে আউরাত মার্চের (নারী পদযাত্রা) ও ভ্যালেন্টাইন দিবস পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে লাল মসজিদের শুহাদা ফাউন্ডেশন। একইসঙ্গে এর আয়োজক ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে। খবর ডন’র।

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই পিটিশন গ্রহণ করেন। তবে শুহাদা ফাউন্ডেশনের কৌঁসুলি তারিক আসাদ বিচারপতি আওরঙ্গজেবকে এই বিষয়টি অন্য কোনো বেঞ্চে পাঠানোর অনুরোধ জানান। পরে বিচারক মামলাটি আইএইচসি প্রধান বিচারপতির কাছে পাঠান।

এই পিটিশনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে যে, বিশেষ করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন যারা আউরাত মার্চের আয়োজক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পিটিশনে অউরাত মার্চ এবং একই ধরনের অনুষ্ঠান এবং ভ্যালেন্টাইন দিবসের মতো অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়া পাকিস্তানের নারীরা কোন ক্ষেত্রে কোন আইনগত অধিকার থেকে বঞ্চিত কিনা এবং ৮ মার্চ অনুষ্ঠিত এই ধরনের ঘটনা ধর্ম এবং সংবিধানের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ