রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনার মধ্যে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মধ্যে দক্ষিণ আফ্রিকার সকল স্কুল খুলবে ১৫ ফেব্রুয়ারি। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

শুক্রবার দেশটির বেসিক শিক্ষামন্ত্রী ডা. রেগিনা মাউলে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

যদিও চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। পরবর্তীতে তা ২ সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারিতে খোলার সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনার এই মহামারীর মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হচ্ছে।

সকল স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।প্রতিটি ছাত্রের নিরাপত্তার জন্য সকল স্কুলে আলাদা মেডিকেল টিম কাজ করবে এবং সমাজিক দূরত্ব বজায় রেখে সকল স্কুলের ক্লাস সাজানো হবে।

সকল শিক্ষকদের শুরুতেই করোনার টিকা দেয়া হবে। মন্ত্রী দক্ষিণ আফ্রিকার ৯ টি প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরকে স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল ১৫ ফেব্রুয়ারি খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ