শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ময়মনসিংহে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কোচিংয়ে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম তিথি পাল (১৩)। এ সময় আহত হয় তার বান্ধবী রূপা চক্রবর্তী।

আজ সোমবার সকালে উপজেলার মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথি পাল উপজেলার মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ৭টার দিকে দুই বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার পথে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পিছন দিকে থেকে বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল। গুরুতর আহত রূপা চক্রবর্তীকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালুবোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া (৩০) শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপাড়-ওপারে দিক-বেদিক ছুটছিল। একপর্যায়ে রাস্তার পাশে নেমে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা এ সময় ট্রাকচালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার মুহা. রবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গৌরীপুর থানার এসআই মুহা. বাহারুল ইসলাম জানান, ট্রাকচালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ