রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে: টিপু মুন্সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

বুধবার রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিপু মুন্সি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পেঁয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে যান। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে জাতির জনকের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ