শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

ডিএসএলআর মানের স্মার্টফোন আনছে সনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মার্টফোনে শক্তিশালী ডিএসএলআর মানের ক্যামেরা আনার ঘোষণা দিয়েছে সনি।

আগামী বছর থেকেই তাদের ফোনে উন্নতমানের এইচডিআর, লো লাইট, অটোফোকাস ও হাই স্পিড ফোকাসের মতো ফিচারগুলো দেখা যাবে বলে জানিয়েছেন সনির ইমেজিং ও সেন্সিং সলিউশন বিজনেসের প্রধান।

এসব ফিচার যুক্ত হলে স্মার্টফোনে ডিএসএলআর মানের ছবি উঠবে বলে দাবি করেছেন তিনি।তিনি বলেন, এইচডিআর+ ব্লার ব্যাকগ্রাউন্ড ফিচার যুক্ত হলে ক্যামেরা শার্প ফোকাস করতে পারবে। ফলে স্মার্টফোনের ব্লার ব্যাকগ্রাউন্ডের ছবি তোলা যাবে।

এছাড়াও, এইচডিআর প্লাস অটোফোকাস ও এএফ পিক্সেল অটোফোকাস পিক্সেল প্রযুক্তির মাধ্যমে কম আলোতেও ঠিকমতো ফোকাস করা সম্ভব হবে।

বর্তমানে একাধিক ক্যামেরা ও বড় আকারে চিপ সম্বলিত স্মার্টফোনের ট্রেন্ড চলছে। এই ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে সনি উৎপাদন বাড়িয়েছে।সনির সেমিকন্ডাক্টার ব্যবসা বেশ লাভজনক অবস্থায় আছে।

সেমিকন্ডাক্টার বিভাগের প্রেসিডেন্ট কিমুরা শিন জানিয়েছেন, চলতি বছর এই খাতে তাদের আয় হয়েছে ১.০৪ ট্রিলিয়ন ইয়েন। এরমধ্যে ইমেজ সেন্সরের বিক্রি থেকে আয় হয়েছে ৮৯০ বিলিয়ন ইয়েন। সূত্র: টেক শহর

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ