রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের সামনে সড়কে এ ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। সেখানে সড়কে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ