রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

তাবলিগের ছোঁয়ায় স্ব-পরিবারে ইসলামের ছায়াতলে নয়ন চন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের মুসল্লিদের দাওয়াত আমল করে স্বপ্ন দেখে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে স্ব-পরিবারে ইসলাম গ্রহণ করেছেন নয়ন চন্দ্র বিশ্বাস ওরফে মোহাম্মদ আব্দুল্লাহ (২৪) নামে এক যুবক।

তিনি উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা ঝালুপাড়া গ্রামের তপন চন্দ্র বিশ্বাসের ছেলে। নয়নের স্ত্রী শুভারাণী ময়মনসিংহ কুলিয়ারচর খাইলশা গ্রামের নিতাই চন্দ্র বর্মণ এর মেয়ে। তারা বর্তমানে উপজেলার করিমগঞ্জ মোড় বজলু মিস্ত্রীর বাড়ীতে ভাড়াবাড়ীতে বসবাস করছেন এবং হাসনাবাদ বাজারে টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করছেন।

জানা গেছে, গতকাল সোমবার নয়ন চন্দ্র বিশ্বাস (মোহাম্মদ আব্দুল্লাহ),তার স্ত্রী শুভারাণীসহ (আমেনা বেগম) আড়াই বছরের শিশুপুত্রকে (মোহাম্মদ ইব্রাহীম) নিয়ে স্বেচ্ছায় সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নব-মুসলিম আব্দুল্লাহ বলেন, ৩/৪ বছর আগে বাড়ীর পাশেই ভাটিবদরপুর গ্রামের এক মুদি দোকানে মুসলিম যুবকদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় স্থানীয় মসজিদের একটি তাবলিগ দল মুসল্লিরা নামাজের দাওয়াতি কাজ করছে। মুসলমান যুবকদের ডেকে আমার পাশেই নামাজের দাওয়াত করেন; সবার সাথে কথা বলা শেষে তখন আমাকে একজন ডেকে দাওয়াত দিতে চেষ্টা করেন।

তিনি বলেন, এসময় আমি নিজেকে বিধর্মী পরিচয় বলতেই প্রতি উত্তরে হুজুর বলেন, তুমি বিধর্মী বলে কি হইছে তুমি কি মানুষ না, কিছু নিয়ম কানুন দিলে পালন করতে পারবা, তুমি কি হাত-পা ধৌত কর? হ্যাঁ বলার হুজুর বললেন, তাহলে রাতে ঘুমানোর আগে হাত-পা ধুয়ে ঘুমানোর আগে শুধু বলবা, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, সঠিক ধর্ম দেখাও। ৪১ দিন এভাবে আমল করলে তুমি সঠিক রাস্তা খুঁজে পাবে।

“কথামত কাজ শুরু করার ৫/৬ দিনের মাথায় স্বপ্নে গোরস্থান (বালুয়াকান্দি মাদরাসা কবরস্থান) দেখতে পাই, গোরস্থানে হুজুরকে কোরআন তেলাওয়াত করতে দেখি এবং কবরের মানুষের মাঝে আনন্দ নুরের আলো ঝলমল করতে দেখি।”

“এভাবে বহুদিন স্বপ্নে ইসলামের ভালো নানান বিষয় দেখি, দেখি নামাজ পড়ছি। তার কিছুদিন পর আমি কুরআন শরীফ কিনে বাসায় গোপনে বাংলা অনুবাদসহ পড়তে থাকি। এভাবে গত কয়েকদিন ধরে আবার স্বপ্ন দেখি, বৃহস্পতিবার ঠিক ভোরেই ঘুম ভেঙ্গে যায়, আমি ঘুম থেকে উঠে করিমগঞ্জ মোড়ের মুদি টং দোকানদার নয়ন মিয়ার কাছে বিষয়টি খুলে বলেছি।”

তার