শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

টাঙ্গাইলে নৌকা ডুবে কলেজছাত্রী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নীলিমা (১৭) নামের একজন কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিখোঁজ নীলিমা উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে। সে উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নীলিমাকে দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে পুণরায় উদ্ধার তৎপরতা চালাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী নৌকাযোগে নদী পার হচ্ছিলো। এসময় নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে ডুবে যায়। অন্যান্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নীলিমা ডুবে নিখোঁজ হয়। এঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে বিপাশা নামের এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ