শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

'জিটুজি প্লাস পদ্ধতিতে শ্রমিকরা মালয়েশিয়ায় যাবেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ১০ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। শ্রমিক নিয়োগের পদ্ধতি পরিবর্তন হয়েছে। জিটুজি প্লাস পদ্ধতিতে চলতি মাসের শেষ দিন পর্যন্ত শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি।

১০ এজেন্সির মাধ্যমে একচেটিয়া শ্রমিক নিয়োগের পদ্ধতি সম্প্রতি বাতিল করেছে মালয়েশিয়া। ১৪ই আগস্ট পার্লামেন্টে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সভাপতিত্বে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় হয়।

মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও শ্রমিকদের কাজ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মালয়েশিয়া শ্রমিক না নেয়ার কোন চিঠি দেয়নি। তবে প্রকৃত অবস্থা জানতে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযুক্ত ১০ এজেন্সি মালয়েশিয়া নিয়ন্ত্রণ করে উল্লেখ করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, জিটুজি প্লাস বন্ধ হলেও, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগের পদ্ধতি চালু থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ