মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ইজতেমায় ৫০টি বাস দিচ্ছেন ডিপজল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্ব ইজতেমায় দেশের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে গতবছর ১৯৫ টি বাস দিয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল। তবে তবে আসন্ন বিশ্ব ইজতেমায় ৫০টির বেশি বাস দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জানা গেছে, ইজতেমার প্রথম পর্বও দ্বিতীয় পর্বের জন্য ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে এই বাস সার্ভিস বরাদ্দ থাকবে।

তিনি বলেন, 'আপনাদের সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আপনারা দয়া করেছেন বলেই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার সামর্থ অনুযায়ী আল্লাহ'র রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।'

দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে নভেম্বরে দেশে ফেরেন ডিপজল। এখন অনেকটাই সুস্থ আছেন জানিয়ে কালের কণ্ঠকে বলেন, 'আল্লাহ চেয়েছেন বলে আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।'

উল্লেখ্য, এর আগের বিশ্ব ইজতেমায় মনোয়ার হোসেন ডিপজল ১৯৫ টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়। তবে এবার বাস বিক্রি করে দেয়ায় ডিপজলের মন খারাপ। আগামীবার আবার চেষ্টা করবেন বলেও কালের কণ্ঠকে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ