সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজ দেখা যাবে 'সুপারমুন ট্রিলজি'র দ্বিতীয়টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দেখা যাবে সুপারমুন। এই শীতে তিনটি সুপারমুন দেখা যাবে এমনটি আগেই জানিয়েছে নাসার বিজ্ঞানীরা।

এরমধ্যে গত ৩ ডিসেম্বর প্রথম সুপারমুন দেখা যায়। দ্বিতীয় সুপারমুন দেখা যাবে আজ। ২ জানুয়ারি রাতের প্রথম প্রহরেই সুপারমুন দেখা যাবে বলে জানা  গেছে।

উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে। এসময় চাঁদকে অন্যন্য সময়ের তুলনায় বড় দেখা যায়। দেখা যায় আগের চেয়ে উজ্জ্বল ও হোলাকার থালার মতো।

জ্যোতির্বিজ্ঞানে এমন চাঁদের নাম দেওয়া হয়েছে সুপারমুন। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোল ‘সুপারমুন’ কথাটির প্রবর্তন করেন।

বিজ্ঞানীরা বলছেন, আজ চাঁদকে অন্য সময়ের তুলনায় ১৪ শতাংশ বড় দেখাবে। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়।

এসময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা ২ লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার।

উল্লেখ্য, চলতি মাসের ৩১ তারিখে তৃতীয় সুপারমুন দেখা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ