বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ বিষয়ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা বেফাক ও হাইয়াতুল উলয়ায় রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার যত চমক! মসজিদে ঢুকে ছুরিকাঘাত, যুবক আটক চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় ভর্তি শুরু শনিবার যুদ্ধ বন্ধে ৫টি কড়া শর্ত দিলো ইরান বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই সোনারগাঁওয়ের জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ ভর্তি চলছে বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল

দক্ষিণ কোরিয়ার সমুদ্র সৈকতে আজহারী ও শায়েখ আহমদুল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুপরিচিত দুই ইসলামীক স্কলার মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ‘র একই সঙ্গে দেখা মিললো দক্ষিণ কোরিয়া গাংগমুন সমুদ্র সৈকতে। জানা যায়, সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিয়েছিলেন বাংলাদেশের খ্যাতনামা এই দুই স্কলার।

সেখান থেকেই বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেইজে একাধিক ছবি পোস্ট করেছেন আজহারী। গাংগমুন সমুদ্র সৈকতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সীমান্ত ডি-মিলিটারাইজড জোন (ডি এম জেড) ও মাজাং লেক, সাসপেনশন ব্রিজ ভ্রমণ করেছেন তারা।

আজহারী এসব ছবির সঙ্গে সম্পর্কিত পবিত্র কুরআনের একটি আয়াত ‍যুক্ত করে দেন ক্যাপশনে। সূরা আল আনকাবুতের ২০ নম্বর আয়াত উল্লেখ করে লিখেছেন, (নবি হে) বলুন, তোমরা পৃথিবীর বুকে সফর করো এবং দেখো তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ‌ পুনরায় সৃষ্টি করবেন। অবশ্যই আল্লাহ‌ সর্ববিষয়ে ক্ষমতাবান।

এর আগে গত ৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সংউরি মসজিদের নামিয়াংজু স্পোর্টস এন্ড কালচারাল সেন্টারে আয়োজিত ইসলামিক কনফারেন্সে আলোচনা রাখেন এই দুই ইসলামী ব্যক্তিত্ব।

দক্ষিণ কোরিয়ায় উপস্থিত বাংলাদেশি প্রবাসীরা খ্যাতনামা এই দুজনকে পেয়ে বেশ আনন্দিত হয়ে ওঠেন। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ