শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

হাতিয়ার বদলেছে, নকশা বদলায়নি কেন— প্রশ্ন জিল্লুর রহমানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, গত বছর ১৬৭ জন সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। এটা সরাসরি রিপোর্টিং এক্সেসের গলায় ছুরি চালানোর মতো। সম্পাদক ও অধিকার গোষ্ঠীগুলো একে ভীতিকর নজির বলছে। প্রশ্ন হলো— হাতিয়ার বদলেছে, নকশা বদলায়নি কেন?  

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখন কেবল নোটিশে নয় নোটিফিকেশনেরও একই সঙ্গে আন্তর্জাতিক সংগঠনগুলো বারবার সতর্ক করেছে। রিপোর্টারস উইথ বর্ডারস ২০২৪ সালের আন্দোলনের সময় অন্তত পাঁচজন সাংবাদিক নিহত ও শতাধিক আহতের কথা তুলে ধরে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে পুরনো দমন পদ্ধতি বন্ধ করতে বলেছে। তাদের ভাষায় আগস্টের পরও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। আরো চিন্তার জায়গা হলো— প্রশাসনিক পুরনো রিফ্লেক্স।

অ্যাসাইনমেন্ট করার কাভার করতে গেলে অন দা স্পট হামলা-হুমকি আর পর্দার আড়ালে আইনি ঝামেলা।

জিল্লুর রহমান বলেন, প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জনের আত্মহত্যার আগে লেখা খোলা চিঠিটা সামাজিক মিডিয়ায় ঝড় তুলেছিল। কিন্তু ঝড় থেমে গেলে আবার সেই পুরনো জায়গা। কারো কারো চাকরি যায়, কারো ওপর মামলা হয়, কোথাও মব ঢুকে পড়ে নিউজরুমে।

আর আমরা কয়েকদিন হা-হুতাশ করে আবার স্বাভাবিক। এই স্বাভাবিকটাই আসলে অসুস্থতা। কারণ রাষ্ট্র রাজনীতি অর্থনীতির সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পর্কটা একেকটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা সিস্টেম। সিস্টেমটা যদি ব্রেক হয়, একদিকে আইনের ভয়, আরেকদিকে গোয়েন্দা সংস্থার ফোন।

অন্যদিকে মালিক পক্ষের ব্যবসায়িক চাপ। সব মিলেই সাংবাদিকতা এমন এক মাইফিল্ড হয়ে ওঠে, যেখানে সত্য বলার আগে সবাই নিজের পায়ের দিকে তাকায়। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ