শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

ভেরিফাইড হলো ইবনে শাইখুল হাদিসের ফেসবুক আইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের (ইবনে শাইখুল হাদিস) ব্যক্তিগত ফেসবুক আইডি ভেরিফাইড হয়েছে। এতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে যে ঝামেলার মুখোমুখি হচ্ছিলেন তা থেকে কিছুটা নিষ্কৃতি পাবেন বলে আশা করছেন। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে মাওলানা মামুনুল হক নিজেই নিজের ফেসবুক আইডি ভেরিফাইড হওয়ার বিষয়টি জানান। 

সদ্য ব্লু চিহ্ন পাওয়া আইডিতে এক পোস্টে মাওলানা মামুনুল হক লিখেন-
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক নিয়ে অনেকদিন ধরেই একটা ঝামেলার মধ‍্য দিয়ে যাচ্ছি। ফ‍্যাসিবাদী শেখ হাসিনা আর তার মদদদাতা ভারতের মহাষড়যন্ত্রযজ্ঞে ফেইসবুক কর্তৃপক্ষ ‘মেটা’ আমার ব‍্যাপারে বেশ কিছু বিধিনিষেধের বেড়াজাল তৈরি করে দিয়েছে। তাই এই প্লাটফর্মে অব‍্যাহতভাবে আমার দাওয়াতী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। 

সর্বশেষ আমার ভেরিফাইড পেইজ এবং একপর্যায়ে আইডি সাসপেন্ড হয়ে যায়। 

এ পর্যায়ে কিছু কল‍্যাণকামী দীনী ভাই সহযোগিতার হাত বাড়ায়। তারা পর্যায়ক্রমিকভাবে রিকভারের পরামর্শ ও দিকনির্দেশনা দেয়। 
সেই ধারাবাহিকতায় এই আইডিটি (Mamunul Haque) ভেরিফাইড করা হয়।

সকলের দোয়া ও সহযোগিতা চাই। পরবর্তী ধাপগুলোও যেন সুসম্পন্ন করতে পারি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ