শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ভাত ছড়ালে কাকের অভাব হয় না : মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||

কিছুদিন পূর্বে আমার এক ছাত্র বড় একটা মসজিদে খতীব হওয়ার জন্য আমাকে ইন্টারভিউ দেওয়ার অনুরোধ জানাল। বলল, হুজুর! এলাকাটা বিদআত বাতিলে ভরা, আপনি গেলে এলাকাটার উপকার হত। সে এ-ও জানাল যে, খতীবকে চল্লিশ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

আমি বললাম, আমার তো ছাত্র জীবন থেকেই ইন্টারভিউ দিয়ে কোন চাকরি নেওয়া আত্মমর্যাদায় লাগে। আর এখন তো বয়স হওয়ায় আত্মমর্যাদাবোধ আরও টনটনে হয়েছে।

সে বলল, হুজুর! আমি মসজিদ কমিটির কাছে আপনার ব্যাপারে জানিয়েছি যে, তিনি ইন্টারভিউ দিতে রাজি নাও হতে পারেন। কিন্তু তখন তারা বলেছে, "ভাত ছড়ালে কাকের অভাব হয় না।"

আমি বললাম, 'অনেক পাখি তো ভাত খায়ই না। তাই সব পাখিকে সমান ভাবা ঠিক নয় । তাছাড়া ভাত ছড়ালে কাক আসতে পারে, আত্মমর্যাদাসম্পন্ন আলেমগণ আসেন না । তাদেরকে আবেদন করে যথাযথ মর্যাদা প্রদর্শন করে আনতে হয় ।' এই যে তারা বলল, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞাপক কথা। যারা উলামায়ে কেরামের শানে এরূপ তুচ্ছ-তাচ্ছিল্যের মনোভাব রাখে, তাদের অধীনে ইমামত, খেতাবাত, মুদাররিসী- কোনটিই মর্যাদাকর নয় ৷

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ